শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এ বছরেই ইরাকে সামরিক মিশন শেষ করবে যুক্তরাষ্ট্র

বাহরাইনে মানামায় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমা ইনাদ সাদুন আল-জাবুরির এক বৈঠক হয়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর বার্ষিক সম্মেলনে এ বৈঠকের সিদ্ধান্তনুযায়ী চলতি বছরেই ইরাকে সামরিক মিশন শেষ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় এ তথ্য নিশ্চিত করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কারবি এক বিবৃতিতে বলেছেন, ২০২১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র-ইরাক কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বজায় রাখবে ওয়াশিংটন। এটি কার্যকর হলে ইরাকে মার্কিন বাহিনী আর সামরিক ভূমিকায় থাকছে না। অস্টিন ইরাকের প্রতিরক্ষামন্ত্রীকে নিশ্চিত করেন দেশটির নিরাপত্তা বাহিনীকে সমর্থন-সহায়তা করার জন্য ইরাকি সরকারের আমন্ত্রণে সেখানে মার্কিন বাহিনী থাকবে।

পেন্টাগনের বিবৃতিতে আরও জানানো হয়, উভয় পক্ষ ইরাকে মার্কিন সামরিক মিশনের পরবর্তী ধাপ নিয়ে বৈঠকে আলোচনা করে। বৈঠকে জঙ্গি গোষ্ঠী আইএসকে প্রতিহত করতে ইরাকি সরকারি বাহিনীকে পরামর্শ, সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
পেন্টাগন প্রধান আবারও সম্প্রতি ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাস ভবনে হামলার নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন ইরাকের নতুন সরকার অবশ্যই যেন শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়।

 

সম্পর্কিত খবর