শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

অর্ধেক ভাড়া দিতে চাইলে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেফতার ও যানবাহনে অর্ধেক ভাড়া নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আজকের সড়ক অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুর পৌনে ১২টার পর দুদফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। পরে তারা বকশীবাজারের সড়ক অবরোধ তুলে নেন।

এর আগে সকাল ১০ টার দিকে বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাস ভাড়া নির্ধারণ ও ধর্ষণের হুমকিদাতার বিচার দাবিতে রাজধানীর বকশীবাজার মোড়ে সড়কে অবস্থান নেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন অর্ধেক ভাড়া নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সকাল পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী শবনম হাসনাত বলেন, আমরা সারাদেশে বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার দাবিতে আন্দোলন করছি। এছাড়া বাসে নারীদের নিরাপত্তার দাবি তুলছি। প্রশাসনের অনুরোধে আজকে আন্দোলন প্রত্যাহার করে নিলেও আমাদের দাবি মানা না হলে আমরা পুনরায় আন্দোলনে নামব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার কাউন্সিলর ওমর বিন আজিজ বলেন, আমরা কলেজ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যা ম্পাসে নিয়ে এসেছি। তাদের যৌক্তিক দাবি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে আলোচনা চলছে বলে জানান তিনি।

 

 

সম্পর্কিত খবর