শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দেয়ালচাপায় শিশুর মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে শিশু জিহাদ (৭) মারা যাওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইওসহ ৯ জন বরাবর এ নোটিশ পাঠানো হয়।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী আব্দুল হালিম। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না আসলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের সরকারি কলোনির পুরনো সীমানা দেয়ালের পাশ দিয়ে বাবা নাজির হোসেনের হাত ধরে স্কুলের পথে হাঁটছিল শিশু জিহাদ। হঠাৎ দেয়ালটির একটি অংশ ধসে পড়ে জিহাদের ওপর। রক্তাক্ত শিশুপুত্রকে কোলে চেপে বাবা ছোটেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই জিহাদ মারা গেছে। পুলিশ জানায়, আজিমপুরের সরকারি কলোনির পুরনো সীমানাপ্রাচীর ধসে পড়েছিল জিহাদের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কলোনির কারো দায় আছে কি না, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।
জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। মৃত জিহাদের বাবা নাজির হোসেন জানান, জিহাদ আজিমপুর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ছেলেকে হাতে ধরে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে জিহাদ। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর