শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুর্ঘটনা এড়াতে বন্ধ টঙ্গী সেতু, মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের টঙ্গী পুরাতন সেতুর একাংশ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে সেতুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে এই সেতু দিয়ে মহাসড়কে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

সেতু সচিব আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে ঘুরে জানা যায়, টঙ্গী তুরাগ নদের উপর নির্মিত পুরাতন সেতু দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গাজীপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো যানবাহন ঢাকায় প্রবেশ করে। দীর্ঘ দিনের পুরাতন সেতুটি সংস্কারের অভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ায় বুধবার ভোরে সেতুর উত্তর পাশে প্রবেশ মুখে কংক্রিট ভেঙে যায়। এরপরেও সেখানে ভাঙা যাওয়া অংশের ওপর লোহার পাত দিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। কিন্তু ভাঙার পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার ভোরে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোডা এলাকায় ও আব্দুল্লাহপুর বেরিকেড দিয়ে ঢাকাগামী যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

তবে স্টেশনরোড-কামারপাড়া সংযোগ সড়ক দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে। সকাল থেকেই মহাসড়কের স্টেশনরোডে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অফিসগামীসহ ঢাকামুখী বিভিন্ন গন্তব্যের হাজার হাজার পথযাত্রীকে পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপবিহন না পেয়ে অনেক যাত্রীকেই পায়ে হেঁটে আব্দুল্লাপুরের দিকে যেতে দেখা গেছে। আর অল্প রাস্তাটুকুর জন্য ব্যাটরিচালিত অটোরিক্সায় গেলে তারা স্বাভাবিক সময়ের চেয়ে ২০ টাকা ভাড়া বেশি নেয়।কিন্তু আজ সেই ভাড়া ৬০ টাকা নেওয়া হচ্ছে।

এ নিয়ে আবার যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনাও চোখে পড়েছে। মহাসড়কের একপাশে যানচলাচল করায় দেখা দিয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই।

বাস চালক আলমগীর হোসেন বলেন, সকাল থেকে গাড়ি নিয়ে চেরাগআলীতে বসে আছি। প্রায় ৩ ঘন্টা হয়ে গেলো এক চুল পরিমান আগাতে পারিনি। কখন ঢাকা ঢুকবো কেউ বলতে পারবে না।

পথচারী আ. আহাদ বলেন, বোর্ডবাজার থেকে কলেজগেট হেঁটে হেঁটে আসতে হয়েছে। খিলক্ষেত যেতে কত সময় লাগবে বলা যাচ্ছে না। তুরাগ নদের উপর ব্রিজের সমস্যা হয়েছে। দ্রুত সংস্কার না করলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।

এ বিষেয় যোগাযোগ করা হলে ডিসি (ট্রাফিক) আব্দুল্লা আল মামুন জানান, রাত থেকে টঙ্গী পুরাতন ব্রিজ ও ঢাকামুখী যানবাহন বন্ধ রয়েছে। এই গাড়িগুলোকে জিএমপির সঙ্গে সমন্বয় করে কামাড়পাড়া দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুবাইল নরসিংদিমুখী ঢাকার গাড়িগুলো আব্দুল্লাপুর থেকে সমন্বয় করা হচ্ছে।

বিআরটির টেকনিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান ব্রিজটি চালু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজে বড় গর্ত কেবল একটি রিক্সা যেতে পারে। এজন্য আমরা রিস্ক নেইনি। যার কারণে আমরা রাতেই বাঁশ বেঁধে বড় ধরনের দুর্ঘটনা পরিত্রানের লক্ষে কাজ করছি। যানজট নিরসনেও আমরা বিরামহীনভাবে কাজ করছি বলেও জানান তিনি।

বিআরটি প্রকল্পের (ব্রিজ বিভাগ) প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান জানান, পুরোনো ওই ব্রিজটিতে ডেস্ক স্ল্যাব ড্যামেজ থাকায় হঠাৎ করে একটি স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। বুধবার রাত থেকে বেশি ঝুকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর