শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টিকা পেলেন আরও ১৭ লাখ মানুষ

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু রোধে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এসময়ে মোট টিকা নেওয়া ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ জনের মধ্যে প্রথম ডোজ ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা পেলেন তিন লাখ ৪৯ হাজার ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ ছয় লাখ সাত হাজার ৯৭১ জন ও নারী সাত লাখ ২৩ হাজার ৮২৬ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহিদের মধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৭১৯ জন ও নারী এক লাখ ৭২ হাজার ৯১২ জন।

রোববার (৭ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মডার্নার টিকা দেওয়া হয়।

গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ লাখ ডোজসহ টিকাদান শুরুর পর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৯২ জনে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি আট লাখ ৭১ হাজার ২২ জন।

জানা গেছে, গত ৩ নভেম্বর পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ছয় কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ছয় লাখ ৭২ হাজার ৮৭৭ জন ও পাসপোর্টের মাধ্যমে আট লাখ ৯৫ হাজার ৮৩৩ জন নিবন্ধন করেন।

সম্পর্কিত খবর