শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাশিয়ায় দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড

রাশিয়ায় আবারও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। স্থানীয় সময় শনিবারের ( ৬ নভেম্বর) পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪১ হাজার ৩৩৫ জনের। দৈনিক সংক্রমণের দিক থেকে এটি সর্বোচ্চ রেকর্ড। দেশটির গণমাধ্যম তাস-এর প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

রাশিয়ার এন্টি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার আরও জানায়, দেশটিতে এ পর্যন্ত ৮৭ লাখ ৫৫ হাজার ৯৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার থেকে শুরু হয়ে টানা চতুর্থ দিনের মতো শনাক্তের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো দেশটিতে। করোনাভাইরাসের বৃদ্ধির হার শূন্য দশমিক চার শতাংশ।

দেশটির পরিসংখ্যানের ডাটা-উপাত্ত থেকে আরও জানা যায়, এখনও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নয় লাখ ৭৫ হাজার ১২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ দশমিক শূন্য ছয় শতাংশ। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ দশমিক ৮১ শতাংশ মানুষের।

মস্কোর বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। টিকাদান কার্যক্রম আরও জোরদার করারও দাবি জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। যদিও কর্তৃপক্ষের দাবি, বাড়ানো হয়েছে টেস্টিং বুথ।

এদিকে, রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ১৫ হাজার ৬০৮ জন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্ত ২৫ কোটি ছাড়ালো।
ভিন্নবার্তা ডটকম/এন

সম্পর্কিত খবর