down of head

মেট্রো প্রোজেক্টে গাড়ী দিয়েছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ

 

মেট্রো প্রোজেক্ট এ গাড়ী দিয়েছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামীর সেকান্দর মেট্রো প্রোজেক্ট এর ভোলা অফিস ইনচার্জ মোঃ জসিম উদ্দিন কে একটি এক্সিও প্রাইভেট কার প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডাঃ কিশোর বিশ্বাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) আবু মোঃ শফিকুল ইসলাম শাওন সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার (এডমিন) রাশেদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত খবর