শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গ্যাসের লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সোমবার রাতে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, উত্তর কাট্টলী এলাকা থেকে আগুনে দগ্ধ ছয়জনকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগুনে দগ্ধরা হলেন- মা সাজেদা বেগম (৪৮), ছেলে সানি (২৯), স্বাধীন (১৭) ও জীবন (১৫), মেয়ে মাহি (১০) ও বড় ছেলের স্ত্রী দিলরুবা (২৪)। এর মধ্যে মা সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে সবাই দগ্ধ হয়েছেন। এরপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পরিবারের কোনো এক সদস্য ঘুমানোর আগে মশা মারার জন্য ইলেকট্রিক ব্যাট হাতে নেন। প্রথম মশা মারার সঙ্গে সঙ্গেই ব্যাট স্পার্ক করে উঠলে, বাসার গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ঘরের দরজা জানালা ভেঙে যায়।

 

 

সম্পর্কিত খবর