শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দীর্ঘমেয়াদি ঋণ সহায়তায় বন্ড মার্কেট বিকাশের বিকল্প নেই

অবকাঠামো খাতে টেকসই ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা প্রাপ্তির জন্য বাংলাদেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালু করা প্রয়োজন। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। দেশের ব্যাংকগুলোতে প্রচুর অলস টাকা রয়েছে। ওই অলস টাকা বন্ডে স্থানান্তরিত করা যায়, তাহলে অর্থনীতি সত্যিকার অর্থে উপকৃত হবে।

রোববার (৩১ অক্টোবর) ‘দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো খাতে অর্থায়ন ঘাটতি পূরণ’ শীর্ষক ওয়েবিনারে বক্তাদের বক্তব্যে এসব কথা উঠে আসে। বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ শীর্ষক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের ৬ষ্ঠ দিনে ওই ওয়েবিনার আয়োজিত হয়।

ওয়েবিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমান অতিথি হিসেবে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান বলেন, বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে এবং সামনের দিনগুলোতে তা আরও বাড়বে। অবকাঠামো খাতে টেকসই ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার প্রাপ্তির জন্য আমাদের আরও কৌশলী হতে হবে। বাংলাদেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালুকরণের ওপর জোর দিতে হবে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. নজিবুর রহমান বলেন, সরকার আমাদের অবকাঠামো খাতের উন্নয়নে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে, যেগুলো বাস্তবায়িত হলে আমাদের অবকাঠামো খাতে উল্লেখজনক অগ্রগতি পরিলক্ষিত হবে। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা। তিনি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বেসরকারি খাতের মধ্যকার পার্টনারশিপ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, দেশের পুঁজিবাজার এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, শিল্পায়নও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো খাতের টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের অবকাঠামো খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং জিডিপির ৪ শতাংশ এ খাতের উন্নয়নে ব্যয় করা হচ্ছে। এমতাবস্থায় অবকাঠামো খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা নিশ্চিতকল্পে বেসরকারি খাতকে সম্পৃক্ত প্রয়োজন।

 

 

সম্পর্কিত খবর