শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাশ্মীরে খাদে বাস, নিহত ৮

ভারতের কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী মিনিবাসটি জম্মু-কাশ্মীরের থাটরি শহর থেকে ডোডা শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
এ সময়, খবর পেয়ে দ্রুত ছুটে আসেন উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধারের পর নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক টুইটার বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।
এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মিনিবাসটি থাথরি থেকে পুল ডোডার দিকে যাচ্ছিল। পথে চিনাব নদীর গভীর খাদে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পুলিশের দাবি, মিনিবাসটি অত্যন্ত বেপরোয়াভাবে চালানো হচ্ছিল।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা, পুলিশ, আধা সামরিক বাহিনী, সেনা জওয়ানরা দ্রুত এলাকায় পৌঁছানোর চেষ্টা করেন। এক প্রত্যক্ষদর্শীর দাবি, একেবারে লম্বালম্বিভাবে খাদের পাথরে গিয়ে আছড়ে পড়ে মিনিবাসটি। ওই জায়গায় রাস্তাটি চওড়া করার কাজ চলছিল।

এর সঙ্গেই গাড়িটিও ছিল বেশ পুরনো। অতিরিক্ত যাত্রী নিয়ে চালানো হচ্ছিল। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত সবাই স্থানীয় এলাকার বাসিন্দা।

সম্পর্কিত খবর