শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তুরস্কের সেই ড্রোন পাচ্ছে আরও একটি দেশ

তুরস্কের ড্রোন ম্যাগনেট বায়কার আরও একটি দেশে তাদের ‘যুদ্ধজয়ী’ ড্রোন বায়রাক্তার টিবি২ রপ্তানি করতে যাচ্ছে।

বায়কার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহর।

তবে বায়কার এ ড্রোন কোন দেশে রপ্তানি করতে যাচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি।

টুইটারে এক বিবৃতিতে বলা হয়, আমরা আরও একটি দেশে বায়রাক্তার টিবি২ ড্রোন রপ্তানির চুক্তি সম্পন্ন করেছি। এ চুক্তির পর বায়রাক্তার টিবি২ ড্রোন আমদানিকারক দেশের সংখ্যা ১৩ হতে যাচ্ছে।

চলতি মাসের শুরুতে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, তুরস্ক সমঝোতা চুক্তির মাধ্যমে মরক্কো ও ইথিওপিয়ায় ড্রোন রপ্তানি বাড়িয়েছে।

যুদ্ধক্ষেত্রে সফল হওয়ায় তুরস্কের ড্রোনের চাহিদা দিন দিন বাড়ছে।

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় গত বছর ড্রোন ব্যবহার করেছে, ব্যবহার করেছে লিবিয়ায়ও। নাগোরনো-কারাবাখ যুদ্ধে তুরস্কের ড্রোন আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের জয়ে সহযোগিতা করেছে।

সর্বশেষ মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে—বায়রাক্তার টিবি২ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা একটি কামান ধ্বংস করছে।

বায়রাক্তার টিবি২ ইউক্রেন, কাতার, আজারবাইজান এবং পোল্যান্ডের কাছে বিক্রি করেছে তুরস্ক। সৌদি আরবও তুরস্কের ড্রোন পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তুরস্কের কাছে ড্রোন কেনার ইঙ্গিত দিয়েছে ইউরোপের দেশ লাটভিয়া। আলবেনিয়া ও কিরগিজস্তান বায়রাক্তার টিবি২ কিনতে চুক্তি করার জন্য আগ্রহ দেখিয়েছে।

সম্পর্কিত খবর