৪ শতাংশ লভ্যাংশ দেবে অ্যাডভেন্ট ফার্মা

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ।

এর মধ্যে ২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৩ টাকা ৫০ পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৮ নভেম্বর।

 

সম্পর্কিত খবর