দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৫৫ বারে ৫৩ লাখ ৫০ হাজার ৩৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভেসেসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৮৩১ বারে ২ লাখ ৮৫ হাজার ৫১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। ফান্ডটি ৮৬৩ বারে ৩৭ লাখ ৪৩ হাজার ৪০৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৫ শতাংশ,শাইনপুকুর সিরামিকের৬.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.২০ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৫ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৬.১২ শতাংশ এবং গ্রীন ওয়ান : স্ক্রীম-২ এর ৫.৬৯ শতাংশ দর বেড়েছে।



