down of head

পপুলার লাইফের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন।

২০% ক্যাশ ডেভিডেন্ড অনুমোদন হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

সভায় কোম্পানীর ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, কোম্পানীর সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোঃ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বেগম নূর জাহান আহমেদ ও বেগম ফারজানা জাহান আহমেদ, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ আতিক আকবর, মোস্তফা জামাল হোসেন এফসিএ এবং ড. মোনালিসা মনোয়ার‌।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ২০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর