শিরোনাম
icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
down of head

শর্ত সাপেক্ষে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার অনুমতি পেল সিএসই

চিটাগং স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বেশকিছু শর্ত সাপেক্ষে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমতির বিষয়টি জানিয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালককে গতকাল চিঠি দিয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সেলিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও পরিচালনা করার আগে এজন্য অবকাঠামোগত সুবিধা ও সক্ষমতা তৈরি করতে হবে। এজন্য বেশকিছু শর্ত পরিপালন করতে হবে এক্সচেঞ্জকে। এর মধ্যে কমোডিটির মান নিশ্চিতের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। নিবন্ধিত ওয়্যারহাউজ সুবিধা থাকতে হবে। যেন কমোডিটি মজুদ ও হস্তান্তর সুবিধা হয়। আর এসব কার্যক্রম পরিচালন করার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে।

এছাড়া মার্কেটে অংশগ্রহণকারীদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করার কথা বলা হয়েছে। পাশাপাশি কমোডিটির ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং ভোক্তা অধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ঝুঁকি ব্যবস্থাপনা ও মূল্যায়নের জন্য কমোডিটির সঠিক তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছে। সব শেষে কমোডিটি এক্সচেঞ্জ গঠনের জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত প্রস্তাবের জন্য সিএসইকে নির্দেশ দেয়া হয়েছে।

এসব শর্ত পরিপালন সাপেক্ষে সিএসই কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে বিএসইসির চিঠিতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর