২২ ক্যারেট স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
আজ (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হচ্ছে।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।
এছাড়া রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


