শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নবম পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর চূড়ান্ত অবস্থান প্রকাশ

নবম পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি নিয়ে পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে।

স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বেতন কাঠামো গঠনের দাবি জানিয়ে আসছেন।

পে-কমিশন শুরুতে এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামো তাদের এখতিয়ার বাইরে।

পে-কমিশন সূত্র জানিয়েছে, কমিশন বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতে সুপারিশ করবে, কারণ স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বাধীন। তাই পে-কমিশন এই বিষয়ে সুপারিশ করতে পারবে না।

অন্যদিকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হবে।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা কমিশনের কাছে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলাম এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, তা আমাদের জন্য দুঃখজনক।

জানা গেছে, গত জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সেই হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের সময়সীমা শেষ হচ্ছে।

এ অবস্থায় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে দাবি ও আলোচনা চলবে। তবে এটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

সম্পর্কিত খবর