শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হাসিনা সরকার কৃষি ব্যাংক ধ্বংস করে গেছে : ফয়েজ উদ্দিন

 হাসিনা সরকার কৃষি ব্যাংক ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।

 

তিনি বলেন, কৃষি ব্যাংক একমাত্র কৃষকদের এবং গণমানুষের জন্য কাজ করে থাকে।

 

কৃষি ব্যাংক ঋণ আদায় থেকে ঋণ প্রদানের ব্যবস্থা করেছিলেন। এই ১৬ বছরে হাসিনার নেতৃত্বে কৃষি ব্যাংক থেকে বহু টাকা লুটপাট করে, ঋণ দিয়ে এই ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

(২০ আক্টোবর) বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকার মতিঝিলে কৃষি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি ব্যাংকে মাঠকর্মী ছিলেন যেই মাঠকর্মীদের মাধ্যমে এখানে সবাই ভালোভাবে চাকরি করেছিলেন- আজকে মাঠকর্মী নেই, কর্মচারী নেই। ৮ হাজার কর্মচারী নিয়োগ দেওয়ার কথা ছিল উল্লেখ করে ফয়েজ উদ্দিন আহমেদ আরও বলেন, একজন কর্মচারীও নিয়োগ না দিয়ে এই ব্যাংকটাকে তারা ধ্বংস করে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভা থেকে কর্মচারীদের দাবি আদায় ও সংগঠনকে আরও কার্যকর করার বার্তা দেন নেতারা।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম প্রমুখ।

সম্পর্কিত খবর