শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্বর্ণে বিনিয়োগের সঠিক সময়

স্বর্ণের দাম তরতরিয়ে বাড়ছে। আন্তর্জাতিকভাবে এবং দেশের বাজারে এখন প্রায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। তাই অনেকেই স্বর্ণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করছেন। কখন এই মূল্যবাদ ধাতুতে বিনিয়োগ করলে সেরা রিটার্ন পাওয়া যাবে, তা বিশ্লেষণ করছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমানে এই মূল্যবান ধাতুটির দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে। খুচরা বিনিয়োগকারীদের প্রতি বিশ্লেষকদের পরামর্শ, তারা যেন এখন নগদ অর্থ ধরে রাখেন এবং দাম কমলে তখন বিনিয়োগ করেন

পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ‘এখন সবাই স্বর্ণে উচ্চ পরিমাণে বিনিয়োগ করেছে, এই অবস্থায় স্বর্ণের দামের আরও বৃদ্ধি বা পতনের সম্ভাবনা কী? বর্তমানে অনেক বিনিয়োগকারী আছেন যারা সামান্য দাম কমলেও স্বর্ণ কিনতে চান।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্লেষণ অনুযায়ী, যদি ৫ থেকে ১০ শতাংশের মতো দরপতন ঘটে, তবে পরবর্তীতে দাম ফের বাড়ার সম্ভাবনা তৈরি হবে।’

স্বর্ণের দাম কেন রেকর্ড উচ্চতায় উঠেছে–তা ব্যাখ্যা করে ওয়েস্টন বলেন, স্বর্ণের এই উত্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো চীন ও অন্যান্য উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক বছর আগেও রিজার্ভের প্রায় ১৫ শতাংশ স্বর্ণে রাখত, এখন তা বেড়ে প্রায় ২২-২৩ শতাংশে পৌঁছেছে। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে।’

তিনি খুচরা বিনিয়োগকারীদের পজিশন সাইজিং বা বিনিয়োগের পরিমাণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

ট্রেজ-এর প্রধান বিপণন কর্মকর্তা আফশিন সেতুদেহ বলেন, গত ১৮ মাসে বাজার পরিস্থিতি ব্যবসায়ীদের পক্ষে ছিল। তবে আত্মতুষ্টির বিষয়ে সতর্ক করে তিনি যোগ করেন, ‘আপনাকে সতর্ক থাকতে হবে। মাঝেমধ্যে একশ-দেড়শ ডলার দাম বাড়ে-কমে, কিন্তু আপনি এমনটা দেখলেই বিনিয়োগে ঝাঁপাবেন না।

আপনি এখানে কৌশলগতভাবে লেনদেন করতে এসেছেন। বাজার থেকে শিখুন, সেই শিক্ষা প্রয়োগ করুন এবং বাজারে টিকে থাকুন। দ্বিধা করবেন না, তবে হঠাৎ করেও পদক্ষেপ নেবেন না।

সম্পর্কিত খবর