শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচক উঠাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্থান দিয়ে শুরু হয়েছিল দেশের শেয়ারবাজার। ফলে বিনিয়োগকারীদের মনে কিছুটা স্বস্তি ফিরতে দেখা যায়। তবে সপ্তাহের শেষের দিকে এসে শেয়ারবাজারে ফের পতনের তাণ্ডব শুরু হয়েছে। যে কারণে হতাশায় ডুবছে বাজারের বিনিয়োগকারীরা।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (০৮ মে) শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৩৪ পয়েন্ট। এমন পতনের দিনেও সূচক উঠাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মা, ইস্টার্ন ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মালেক স্পিনিং, ই-জেনারেশন, সাইথইস্ট কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-আরাফা ইসলামি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

এদিন কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে ডিএসইর সূচকের পতন কমেছে সোয়া ৯ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক উঠানোর চেষ্টায় শীর্ষে ছিল নাভানা ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা। যে কারণে সূচকের পতন কমেছে ২.৩৬ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক উঠানোর চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল ইস্টার্ন ব্যাংক। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন কমেছে ১.৬৫ পয়েন্ট।

একইভাবে আজ সূচকের পতন কমিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১.৪৪ পয়েন্ট, মালেক স্পিনিং ০.৮৫ পয়েন্ট, ই-জেনারেশন ০.৮৪ পয়েন্ট, সাইথইস্ট ব্যাংক ০.৭৫ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ০.৭৩ পয়েন্ট এবং আল-আরাফা ইসলামি ব্যাংক ০.৭৩ পয়েন্ট।

এন এস

সম্পর্কিত খবর