শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাজার ডুবালো ১০ কোম্পানির শেয়ার

কিছুতেই পতনের ধারা কাটিয়ে উঠতে পারছে না দেশের শেয়ারবাজার। একদিন উত্থান হলে আবার দুইদিন পতন হচ্ছে। ফলে দিন দিন হতাশা ভর করছে বিনিয়োগকারীদের মনে।

এদিকে সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বড় পতন প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। আগের দিন যদিও পতনের চাপ ছিল যৎসামান্য।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতন হয়েছে সাড়ে ৩৪ পয়েন্ট। বাজারের এমন পতনের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- পাওয়ারগ্রীড, উত্তরা ব্যাংক, ব্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যাল, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

আজ কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় ৩৩ পয়েন্ট। বিপরীতে আজ ডিএসইর সূচক কমেছে সাড়ে ৩৪ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে শীর্ষ কোম্পানি ছিল পাওয়াগ্রীড। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ১০ পয়সা। যে কারণে ডিএসই সূচক খোয়া গেছে ১০.৩১ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল উত্তরা ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৭.৮২ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক কমিয়েছে ব্র্যাক ব্যাংক ৪.১৭ পয়েন্ট, প্রাইম ব্যাংক ১.৭৫ পয়েন্ট, বিকন ফার্মা ১.৬৪ পয়েন্ট, কোহিনুর কেমিক্যাল ১.৬১ পয়েন্ট, পূবালী ব্যাংক ১.৫৪ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.৪৭ পয়েন্ট, বেস্ট হোল্ডিংস ১.৪৪ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ১.১২ পয়েন্ট।

এন এস

সম্পর্কিত খবর