শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের পরের কার্যদিবস ছিল গতকাল বুধবার। এদিন সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বাড়লেও সূচকের সামান্য উত্থান ঘটেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ২০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এতে ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স তিন পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক দুই পয়েন্ট কমে ১ হাজার ৩৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক সাত পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৭৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪০ কোটি টাকার বেশি। আগের দিন ডিএসইতে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

এদিন খাতভিত্তিক লেনদেনে সর্বোচ্চ ১৩৫ কোটি ১০ টাকা লেনদেন হয়েছে বস্ত্র খাতে, যা মোট লেনদেনের ১৪ দশমিক ১৩ শতাংশ। প্রকৌশল খাতে ১২৮ কোটি ৬০ লাখ, বিমা খাতে ১১৮ কোটি ১০ লাখ ওষুধ ও রসায়ন খাতে ১০৯ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এছাড়া বাকি খাতগুলোয় ১০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৪৬ কোটি ৬০ লাখ, মালেক স্পিনিংয়ের ৪৩ কোটি ৭৬ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৬ কোটি ৬৯ লাখ, ইভেন্সি টেক্সটাইলের ৩২ কোটি ২৫ লাখ, ফু-ওয়াং ফুডের ২৩ কোটি ৪২ লাখ, আইএফআইসি ব্যাংকের ২১ কোটি ৭৮ লাখ, আফতাব অটোর ২১ কোটি ৫৩ লাখ, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৫৭ লাখ, সেন্ট্রাল ফার্মার ১৮ কোটি ৩৪ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে।

পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪২৭ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৯১টির, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির কোম্পানির শেয়ারদর। বুধবার সিএসইতে ১৪ কোটি ৭৮ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। আগের দিন ১৮ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

সম্পর্কিত খবর