শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গাজায় দুর্ভিক্ষের শঙ্কা

হানাদি গামাল সায়েদ আল জামারা বলেছেন, একমাত্র ঘুমিয়ে পড়লেই তার সন্তানরা ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট থেকে মুক্তি পায়। সাত সন্তানের জননী জামারা নিজের খাবারের জন্যও ভিক্ষা করছেন। একটু খাদ্যের সন্ধানে রাফার কর্দমাক্ত রাস্তায় ঘুরে বেড়ান। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর প্রায় সবার অবস্থা একই বলে সিএনএনকে জানিয়েছেন বাস্তুচ্যুত নাগরিক এবং স্বাস্থ্যকর্মীরা।

গাজা যখন পূর্ণ মাত্রায় দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যকর্মীরা বলছেন, তারা ক্ষুধার্ত থাকে যাতে তাদের শিশুরা যা পাওয়া যায় তা খেতে পারে।

ইসরায়েল গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বোমাবর্ষণ ও অবরোধের ফলে গাজার গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এতে প্রায় ২২ লাখ জনসংখ্যার বেশিরভাগ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।

জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, জাতিসংঘের সংস্থাগুলোয় অনাহারে থাকা চার লাখ গাজাবাসীর ‘বড় অংশ’ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে।

ইসরায়েল-হামাসের ১০০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার ফিলিস্তিনিরা গণহারে বাস্তুচ্যুত হয়েছে। এলাকাগুলো ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যুদ্ধের কারণে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, মারাত্মক রোগের ঝুঁকি থাকা সত্তে¡ও বোমা হামলায় চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন অনাহার এবং পানিশূন্যতা তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় হুমকি।

গাজাবাসী পানি পেলেও তা পানের অযোগ্য। ইসরায়েলের বোমাবর্ষণে বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়ার পর রাস্তায় বসবাসকারী শিশুরা রুটির জন্য কাঁদছে এবং লড়াই করছে। অন্যরা ইসরায়েলি হামলার ঝুঁকি নিয়ে খাবারের সন্ধানে ঠান্ডার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বেড়াচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডবিøউএফপি) প্রধান অর্থনীতিবিদ আরিফ হুসেইন বলেন, যুদ্ধের আগেও গাজার প্রতি তিনজনের মধ্যে দুজন খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল ছিল। ইসরায়েল ও মিসরের আরোপিত আংশিক অবরোধের মধ্য দিয়ে ফিলিস্তিনিরা ১৭ বছর ধরে বসবাস করছে।

তিন সন্তানের বাবা হামুদা বলেন, দুর্ভাগ্যবশত, অনেক আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব এখনও উত্তর গাজায় রয়েছেন, তারা প্রচুর কষ্ট ভোগ করছেন। তারা ঘাস খায় এবং দূষিত পানি পান করেন।

সম্পর্কিত খবর