শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সানি লিওনের ঢাকা সফর নিয়ে ধূম্রজাল

শনিবার (১২ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন সানি লিওন। তাতে ঢাকা এয়ারপোর্টে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন: বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম। পরে আরেকটি পোস্ট করেছেন নীল দুনিয়া থেকে বলিউডে অবস্থান নেওয়া এ অভিনেত্রী। তাতে সংগীতশিল্পী তাপস, সানি লিওনের স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন: ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত। এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের সিইও তাপসের ইনস্টাগ্রাম আইডি।

পোস্ট থেকে ধারণা করা যাচ্ছে, কোনো ইভেন্টে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন সানি লিওন।

কিন্তু ঠিক কীসের জন্য এসেছেন, তা জানা যায়নি। এদিকে সানির এই সফর নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে৷ কারণ গানবাংলার মুখপাত্র এ বিষয়ে জানেন না বলে জানালেন। এ বিষয়ে গান বাংলা টেলিভিশনের মুখপাত্র রুদ্র হক মানবজমিনকে বলেন, আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। আর এটা হলে তো আমরা আপনাদের জানাতাম। আমাদের সিইও-র (তাপস) সঙ্গে সানি লিওন আগে কাজ করেছেন। ছবিটি আগেরও হতে পারে। এটি ফানও হতে পারে।

এদিকে সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন সানি লিওন। ২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
ঠিক কী কারণে বাতিল করা হয়েছে সানি লিওনের অনুমতি, তা জানা যায়নি। তবে অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কর ওয়েভার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকা। দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।

সম্পর্কিত খবর