শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‌‘মায়ের মমতা দিয়ে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর চিন্তা ভাবনার কারণে বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে গবেষনা করছে, বৈশিক মহামারী করোনার মধ্যে আমাদের দেশে কোনো কিছুরই অভাব হয়নি। টাকার অভাবে উন্নয়নমূলক কোনো প্রকল্পই বন্ধ হয়ে যায়নি। সব কিছুই চলছে সমানতালে। অনেক দেশে বড় বড় প্রকল্প বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে কিন্তু করোনার কারণে আমাদের দেশে একটি শ্রমিকও ছাটাই করা হয়নি। এইসব হয়েছে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানের কারণে। দেশের সমালোচকদের পিছনে ফেলে আমরা এগিয়ে গেছি। কৃষি অর্থনীতি ধরে রাখতে আমাদের কোন সাপ্লাই চেইন বন্ধ করা হয়নি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করলে সেই দেশ কখনও পিছিয়ে পরবে না। সত্যি তিনি মায়ের মমতা দিয়ে এই দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এই ধারাবাহিকতা রক্ষা করা হলে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিবে।

শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোচাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আলাউদ্দীন শেখ প্রমুখ।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর