down of head

সবচেয়ে বেশি দর হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ কোম্পানিগুলোর অধিকাংশই বস্ত্র খাতের। গত সপ্তাহে দরপতনের শীর্ষ ১০ কোম্পানির সাতটিই ছিল এ খাতভুক্ত। যদিও দরপতনের শীর্ষে রয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারদর কমেছে ২১ দশমিক ৩১ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের দরপতনের শীর্ষে থাকা ওয়ান ব্যাংকের ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। চার কার্যদিবসে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। চার কার্যদিবসে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার। দৈনিক গড় লেনদেন ছিল ১ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাতের আরেক প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৬ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

গত সপ্তাহে ৯ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৭২ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৩ শতাংশ। তালিকায় পরের অবস্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।

তালিকায় সপ্তম অবস্থান থাকা মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯০ শতাংশ। তালিকায় পরের অবস্থানে রয়েছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ। ৮ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ারদর পতনের মধ্য দিয়ে পরের অবস্থানে বস্ত্র খাতের আরেক কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। শীর্ষ দরপতনের তালিকায় থাকা সর্বশেষ কোম্পানি হলো ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ দশমিক ৯১ শতাংশ।

সম্পর্কিত খবর