রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ৩৯ পয়সা আয় হয়েছিল।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জানুয়ারি‘২৫-জুন’২৫) ইপিএস হয়েছে ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৫ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ৪১ পয়সা।


