শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রিহ্যাবের আবাসন মেলা শুরু হচ্ছে সোমবার

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০২৪ শুরু হচ্ছে আগামী সোমবার। বিআইসিসি, আগারগাঁও, ঢাকাতে অনুষ্ঠাতব্য এ ফেয়ার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে মোট ২২০টি স্টল থাকছে। এবছর, ৭টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে তুলে ধরেন রিহ্যাব এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ এবং রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্। এ সময় রিহ্যাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান মিরাজ মোক্তাদরি, রহ্যিাব ইন্টারন্যশানাল ফয়োর কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলমি উল্লাহ এবং রিহ্যাব পরিচালক ইঞ্জি. মো. মহসিন মিয়া, জনাব দেওয়ান নাসিরুল হক মো. আইয়ুব আলী, শেখ কামালসহ রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, উচ্চ নিবন্ধন ব্যয় ও সুদের হার বৃদ্ধি এবং নতুন ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক ড্যাপের কারণে দেশে আবাসন খাতে বিনিয়োগ স্থবিরতা চলছে। এর ফলে বাড়ছে না কর্মসংস্থান। অসংখ্য লোকজন বর্তমানে বেকার। নতুন প্রকল্প গ্রহণ করতে সমস্যা হওয়াতে তলানিতে এসে ঠেকেছে ফ্ল্যাট তৈরি। এই মুহূর্তে আবাসন খাতের কয়েকটা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাপ।

তিনি বলেন ২০২২ সাল থেকে নতুন বৈষম্যমূলক ড্যাপ এর কার্যক্রম শুরু হয়। ড্যাপের প্রজ্ঞাপন হওয়ার আগে আমরা যে কথা বলে এসেছিলাম সেগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। দুই বছর আগে আমরা বলেছিলাম “নতুন ড্যাপ এর কারণে মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে যাবে। ফার হ্রাসের কারণে মূল ঢাকায় বেশিরভাগ ভবন এর উচ্চতা কমে যাবে। ফলে আগামীতে আবাসন সংকট আরো প্রকট হবে। উচ্চহারে বাড়বে ফ্ল্যাটের দাম এবং আকাশচুম্বী হবে বাড়ি ভাড়া”। আমাদের কথাগুলো ২ বছরেই সত্য প্রমাণিত হয়েছে। দ্রæত ড্যাপ (২০২২-২০৩৫) সংশোধন করে ২০০৮ এর বিধিমালা কার্যকর করার দাবি জানান তিনি। উল্লেখ্য, ঢাকার জমির মালিকরাও ড্যাপ সংশোধনের দাবিতে মাঠে নেমেছেন।

রিহ্যাব ফেয়ার ২০২৪ এর উদ্বোধনী অধিবেশন-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ. এফ. হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক এর চেয়ারম্যান জনাব মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। আগামী ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ সোমবার বেলা ৩.০০টায় বিআইসিসির হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে বলেও অভিমত ব্যক্ত করেন রিহ্যাব নেতৃবৃন্দ।

এ বছরের মেলাতেও দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকেটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এন্ট্রি টিকেটের র্যাাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। এ বছর মেলার শেষে প্রতিদিন রাত ৯ঃ০০টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র তে ৫ দিনে থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। (www.rehabfair2024.com) এই ওয়েব সাইটে লটারি বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬ তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে ১৫ টি ফেয়ার সফল ভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

এসএস

সম্পর্কিত খবর