শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে একটি পার্কে আঘাত হানে এবং অন্তত ১৬ জন আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

এরইমধ্যে ইসরাইলের দখলদার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে। তবে কেন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য হাজেম আল-আসাদ বলেছেন, তেল আবিবে এই সফল হামলার মধ্যদিয়ে ইসরাইলের শত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পরিষ্কার হয়েছে। এই হামলার মধ্যদিয়ে স্পষ্ট হয়েছে যে, ইসরাইলের কেন্দ্রস্থল এখন আর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থেকে মোটেই নিরাপদ নয়।

তিনি বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরাইল যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তাতে আরও বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। এইসব প্রতিরক্ষা ব্যবস্থার এখন আর কোনো মূল্য নেই। পার্সটুডে

এসএস

সম্পর্কিত খবর