শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাশিয়ার আরো এক জেনারেল নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরো এক রুশ জেনারেল নিহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা শাখা এ দাবি করে জানিয়েছে, খারকিভের কাছে লড়াইয়ে তিনি প্রাণ হারান। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। নিহত রাশিয়ার এই শীর্ষ সামরিক কর্মকর্তার নাম ভিতালি গেরাসিমভ।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, গেরাসিমভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং চিফ অব স্টাফ ছিলেন। দেশটির গোয়েন্দা বিভাগ আরো জানিয়েছে, ৪৫ বছর বয়সী গেরাসিমভ চেচেন যুদ্ধে অংশ নেয়া সেনা কর্মকর্তা। পরে তিনি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানেও অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ক্রাইমিয়া দখলে বিশেষ অবদান রাখায় তিনি পদকও পেয়েছিলেন।

টুইটারে ইউক্রেনের গোয়েন্দারা তার ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লেখা হয় ‘লিকুইডিটেড’। এর আগে গত সপ্তাহে রাশিয়ার এক জেনারেলের প্রাণহানির খবর দেয় ইউক্রেন। মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেটস্কি নামে ৪৭ বছর বয়সী সেনা কর্মকর্তা ছিলেন কেন্দ্রীয় সামরিক জেলার ৪১ যৌথ সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার। তার কমরেড ইন আর্মস সের্গেই চিপিলেভের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম প্রাভদা জানায়, ইউক্রেনে বিশেষ অভিযান চলাকালে জেনারেল সুখোভেটস্কির মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে রাশিয়ার সেনাবাহিনীর অবরোধ চলাকালে স্নাইপারের গুলিতে তার মৃত্যু হয়।

গত মাসের ২৪ তারিখে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া। পাল্টা প্রতিরোধের ঘোষণা দেয় ইউক্রেন। দেশটির দাবি, আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রাশিয়ান সেনা নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জেলেনস্কি সরকারের এ দাবি নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। সেনাসদস্যদের হতাহতের বিষয়ে রাশিয়া যেমন চুপ, তেমনি এই যুদ্ধে নিজেদের কত সেনার জীবন গেছে জানায়নি কিয়েভও।

সম্পর্কিত খবর