শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যে কারণে ড্রেনে নামলেন মেয়র আতিক

রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলা খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিন দিন অভিযান চালিয়ে খাল উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরই অংশ হিসেবে সেখানে পয়ঃনিষ্কাশন ড্রেন সংস্কার করা হয়। এ কাজের অগ্রগতি দেখেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।

বছিলার লাউতলায় কাজ দেখতে নতুন করে সংস্কারের কাজ করা ড্রেনে নেমে পড়েন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি’র ফেসবুক পেজে ড্রেনে নেমে মেয়রের নির্মাণ কাজ তদারকির ছবি প্রকাশের পরই তা ভাইরাল হয়।

ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘জনগণের পয়সায় শহর উন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন।’

জানা গেছে, মেয়র আতিকুল গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা খাল উচ্ছেদ অভিযান পরিদর্শন করতে যান। ওই অভিযানস্থলের কাছেই একটি সড়কে ড্রেন তৈরির কাজ চলছিল। সেই কাজের মান দেখতে নিজেই ড্রেনে নেমে পড়েন তিনি। এরপরই সেই ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

 

সম্পর্কিত খবর