শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চারটি মুসলিম দেশের সঙ্গে চুক্তি করবে ইসরাইল

চারটি মুসলিম দেশের সাথে যুক্তরাষ্ট্র সমর্থিত একর্ড বা চুক্তি করার আশা করছে ইসরাইল। পাশাপাশি সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। তবে তাতে সময় লাগতে পারে। মঙ্গলবার এ মন্তব্য করেছেন ইসরাইলের শীর্ষ কূটনীতিক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসলামের জন্মভূমি সৌদি আরব এবং ইন্দোনেশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ফিলিস্তিন সমস্যার সমাধান দাবি করেছে। এ নিয়েই চলছে দর কষাকষি।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড বলেছেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ছাড়াও অন্য দেশগুলোর সাথে আব্রাহাম একর্ড সম্পাদন করতে চায় ইসরাইল।

তার ভাষায়, আপনি যদি বিশেষ কোন দেশের কথা জানতে চান, তবে বলব ইন্দোনেশিয়ার কথা। এক্ষেত্রে সৌদি আরব তো অবশ্যই। তবে এতে বেশ সময় লাগবে।
আগামী দু’ বছরের মধ্যে আরও ছোট ছোট কিছু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইসরাইলি প্রেসিডেন্ট আইজাক হেরজোগ বলেছেন, আগামী ৩০-৩১ শে জানুয়ারি তিনি সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রথম দেশ হিসেবে আরব আমিরাত সফর করবেন।

 

 

সম্পর্কিত খবর