শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানালো শিল্পী সমিতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। দিনটি উদযাপনের লক্ষ্যে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি বর্ণিল আয়োজন হাতে নিয়েছে। সেই আয়োজনে অংশ নিতে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ নিয়ে গেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধিরা। মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা দিয়ে আমন্ত্রণ জানান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) মেয়র অফিসে আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইলিয়াস কাঞ্চন। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, কার্যকরী সদস্য সদস্য জেসমিন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিষয়ে সাংগঠনিক সম্পাদক শাহনুর বলেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আমরা ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। এর আগে ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ভাইকে আমন্ত্রণ জানাতে গিয়ে ছিলাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গেও দেখা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমন্ত্রণ জানানো ছাড়াও চলচ্চিত্রের জন্য আমরা সবাই মিলেমিশে কিভাবে কাজ করতে পারি সেই আলোচনা হয়েছে মেয়র সাহেবের সঙ্গে। বর্তমানে আমাদের বিএফডিসিতে যাওয়ার যে রাস্তাটা সেটা নিয়েও কথা হয়েছে। শিগগিরই হয়তো কোনো উদ্যোগ দেখা যাবে।’

 

 

সম্পর্কিত খবর