শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভোলায় লঞ্চ চলাচলে ৭ মাসের নিষেধাজ্ঞা

আসন্ন কালবৈশাখী মৌসুমে উপকূলীয় জেলা ভোলার বিপদজনক রুটে সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া সাত মাসের জন্যলঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাত মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢালচরসহ ভোলার ইলিশ থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত (ডেঞ্জার জোন) সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। যদি কোনো লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিআইডব্লিউটিএ, পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলবে।

শহীদুল ইসলাম আরও বলেন, নিষেধাজ্ঞার রুটে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থায় সি ট্রাক চলাচল করবে।

 

সম্পর্কিত খবর