শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মেঘনায় ট্রলারডুবি : ৬ জন জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার

মেঘনা নদীর চর ফাতিলায় ট্রলারডুবির ঘটনায় ছয়জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন- ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মুজিবনগর এলাকার মো. স্বপন (২৬) ও তার মা মোছা. বিলকিছ বেগম (৫০)।

আজ সোমবার সকালে কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রলারডুবির খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা হতে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারের ৯ যাত্রীর মধ্যে ছয়জন যাত্রীকে জীবিত এবং শিশু মো. জুনায়েদ হোসেন (২) এর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল রোববার বিকেলে ভোলার দক্ষিণ আইচা থানাধীন মেঘনা নদীর চর ফাতিলা এলাকায় যাত্রী ও মালামালবাহী একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ৯ জন যাত্রীসহ ডুবে যায়।

 

সম্পর্কিত খবর