down of head

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জেনিথ লাইফের সিইও

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখবেন। আর, পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান।

এক শুভেচ্ছা বার্তায় সিইও এস এম নুরুজ্জামান বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তারাবি পড়ে ও সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসী, বীমা সংশ্লিষ্ট সকল মহল, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং জেনিথ ইসলামী লাইফের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তায়ালা সকলকে সুস্থ ও সুন্দরভাবে পবিত্র মাসে সকলে ভুল ক্রটি ক্ষমা করে এবাদত করার তৈফিক দিন।

সম্পর্কিত খবর