শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভয়াবহ খাদ্য সংকটে আফগানিস্তান

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে এই শীতের মৌসুমে ভয়াবহ খাদ্য সংকটে পড়তে পারেন আফগানিস্তানের লাখ লাখ মানুষ।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপর থেকেই দেশটির অর্থনীতিতে ধস নেমে আসে। বিশেষ করে যুক্তরাষ্ট্র দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারের সম্পদ জব্দ করার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

আফগানিস্তানের নতুন তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকৃতি দেয়নি কোনো দেশ। তবে চীন, পাকিস্তানের মতো দেশগুলো আফগানিস্তানকে সমর্থন জানিয়েছে এবং বিভিন্ন সময় সাহায্য, সহযোগিতাও দিয়ে আসছে। তবে আফগানিস্তানের অর্থনীতিতে এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি। দেশটিতে বহু মানুষ এখনও খাদ্য ও মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

ডব্লিউএফপি বলছে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ ২২ কোটি ৮০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। অপরদিকে পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু ভয়াবহ অপুষ্টির শিকার হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংস্থাটি বলছে, আমরা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছি।

একটি দেশকে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হিসেবে তখনই বিবেচনা করা হয় যখন এর মোট জিডিপির ১০ শতাংশ বা তার বেশি বিদেশি সহায়তা থেকে আসে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় ৪০ শতাংশই আসে আন্তর্জাতিক সহায়তা থেকে।

সম্পর্কিত খবর