শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কঙ্গোতে অজানা রোগে ১৬৫ শিশুর মৃত্যু!

কঙ্গোয় এক অজানা রোগের শিকার হচ্ছে শিশুরা। কঙ্গোর দক্ষিণ পশ্চিম ভাগে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি বলে দাবি করেছে কঙ্গোর সংবাদ মাধ্যম। এরই মধ্যে সেখানে মৃত্যু হয়েছে প্রায় ১৬৫ জন শিশুর বলে জানিয়েছে তারা। এই অজানা রোগ ও মৃত্যুর মিছিল শুরু হয়েছে গত আগস্ট মাস থেকে। ১ থেকে ৫ বছরের শিশুরাই বেশি করে আক্রান্ত হচ্ছে এই অজানা রোগে।

দেশটির কুইলু প্রদেশের গুঙ্গু শহরে এই রোগের প্রথম আবির্ভাব হয়। সেখানকার আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, যে শিশু আক্রান্ত হচ্ছে তাদের শরীরে ম্যালেরিয়ার উপসর্গ দেখা যাচ্ছে। ম্যালেরিয়ার পরীক্ষা করলে ইতিবাচক কিছু ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু অনেক আক্রান্ত শিশুর পরীক্ষা করেও এই রোগ, বা রোগের সঠিক কারণ শনাক্ত করা যায়নি।

মুকেদি গ্রামীণ কমিউনিটির প্রধান আলানি জাম্বা সংবাদপত্রকে জানান যে, মুনেনে এবং কিংজাম্বায় এই রোগে আক্রান্ত হয়ে প্রতি দিনই প্রায় ৪ জন করে শিশু মারা যাচ্ছে। রোগের সঠিক কারণ কি, তা এখনও শনাক্ত হয়নি। খুব শীঘ্রই এই রোগের বিষয়ে গবেষণা শুরু হবে বলে কুইলু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তরফে জানানো হয়েছে। সেখানে এখনও পর্যন্ত এই রোগের কোনো রকম প্রতিরোধ ব্যবস্থাও সেভাবে গড়ে ওঠেনি।

সম্পর্কিত খবর