শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ভাই–বোনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি আসার আগেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ মিনহাজ (১২) ও তার বোন রুহি মণি (০৭)।

তারা সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিসের সন্তান। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোহাম্মদ ইদ্রিসের বসতঘরে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি ইদ্রিসের দুই শিশুসন্তান। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে যায় ইদ্রিসের ঘরটি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। গাড়ি পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। এ সময় দুইটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আগুনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সম্পর্কিত খবর