শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চলতি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মস্কো সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সোমবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মাসে প্রধানমন্ত্রী ইমরান খান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। সে সময় দুই দেশের শীর্ষ নেতারা
নিজ দেশে সফরের জন্য একে অপরকে আহ্বান জানান। এই আলাপে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত নানা বিষয়ে কথা হয় দুই নেতার মাঝে।

ধারণা করা হচ্ছে ইমরান খানের মস্কো সফরে আলোচনা হতে পারে পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও।

এর আগে বেইজিংয়ে চারদিনের সফর এবং চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর একদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে যাওয়ার খবর পাওয়া গেলো।

রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, চীন ও পাকিস্তানের শীর্ষ নেতাদের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আফগানিস্তানের মানবিক বিপর্যয় এবং চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প (সিপিইসি) নিয়েও আলোচনা করেন তারা।

এদিকে, ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, পুতিন যে কোনো সময় হামলা চালাতে পারেন ইউক্রেনে। যদিও সে বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়ার পুতিন সরকার।

 

সম্পর্কিত খবর