down of head

ব্যাঙ্কাস্যুরেন্স কার্যক্রমে মাইলফলক স্থাপন

বাংলাদেশে ব্যাঙ্কাস্যুরেন্স কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

আমাদের ব্যাঙ্কাস্যুরেন্স পার্টনার ডাচ-বাংলা ব্যাংক এর মাধ্যমে দেশের প্রথম ব্যাঙ্কাস্যুরেন্স দাবি সফলভাবে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে মৃত্যুবরণকারী পলিসিহোল্ডারের মনোনীত ব্যক্তির হাতে দাবি সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. জে. আজিম, এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আবুল কাশেম মো. শিরিন ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকের আস্থা ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

সম্পর্কিত খবর