শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বোতলজাত তেলের দাম বাড়লো, কমলো খোলা তেলে

খোলা বাজারে ভোজ্যতেলের দাম খুচরা লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছে। তবে বোতলজাত তেলে লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়েছে ট্যারিফ কমিশন। আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে নতুন দাম।

বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, ভোজ্যতেল সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ দাম সমন্বয় করা হয়েছে।

বোতলজাত তেলে লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা এবং খোলা বাজারে লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, তেলের ট্যাক্স ১৫ থেকে ১০ শতাংশ করা হয়েছিল।  সেজন্য দাম কমেছিল। তবে বাজারে যাতে প্রভাব না পড়ে এজন্য দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিটু বলেন, ৮০০ থেকে ৮১৮ টাকা হয়েছে ৫ লিটারের বোতল। সুপার পামওয়েল ১৩৫ টাকা লিটারে বিক্রি করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য বোতলজাতে তেলের দাম  বাড়ানোর প্রয়োজন ছিল। খুচরা বাজারে যেটা কমানো সম্ভব হয়েছে বোতলজাতে সেটা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বাজারে মুল্যস্ফীতির জন্য আগামী বাজেটে একটি প্রতিফলন থাকবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।

টিটু বলেন, ইরান ইসরায়েলের ঘটনার প্রেক্ষিতে খাদ্যপণ্য আমদানির জন্য বিকল্প বাজার খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য কাজ শুরু করেছে মন্ত্রণালয়। কোন কোন দেশ থেকে কি কি পণ্য আমদানি করা যায় সেগুলোর খোঁজ নিয়ে শিগগিরই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে জানানো হবে।

এসএইচ

সম্পর্কিত খবর