শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলা শিশুসাহিত্য ও ভ্রমণসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র
এনআরবি ইসলামিক লাইফের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমানের জন্মদিন

যুবায়ের সিকদার :

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর ভাইস চেয়ারম্যান এবং বাংলা শিশুসাহিত্য ও ভ্রমণসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মাহফুজুর রহমান স্যারের আজ জন্মদিন।

যিনি কর্মজীবনের বাইরের সময়টুকু দেশ ও সমাজের কল্যাণে ব্যয় করেন তিনি মাহফুজুর রহমান। যার একাধিক পরিচয় পাওয়া যায় কর্মকান্ডের মধ্যদিয়ে। উদ্যোক্তা বীমা পরিচালক, অবসরপ্রাপ্ত ব্যাংকার, শিশু সাহিত্যিক, গল্পকার, ছড়াকার, রম্য লেখক এবং উপস্থাপক। কথার জাদুকর মাহফুজুর রহমান শিশুদের জন্য গল্প লেখেন শব্দের সাথে জাদু মিশিয়ে।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরফরাদি গ্রামে এইদিনে তার জন্ম। পড়াশোনা করেছেন পর্যায়ক্রমে পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট মডেল হাই স্কুল, ভৈরবের কে. বি. পাইলট হাই স্কুল ও হাজী আসমত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফিলিপিন্স। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। বদি মিয়ার রাজাকারের ডায়েরি, টাকাসাহেবের গল্প, পরিরানি ও রাক্ষসের গল্প, ভূত ও বুদ্ধিমান বালক, এক দেশে ছিল এক দেশ হতে দেশ দেশান্তরে, মানিলন্ডারিং প্রতিরোধ , ব্যাংকিংয়ের সহজপাঠ, দুরবিনে দূরদেশ, দেখা ওদেখা মিয়ানমার, গুড মর্নিং ফিলিপিন্স, গুহা থেকে গ্রন্থান্তরে, হারিয়ে যাওয়া পম্পেই, পাঁচ চিলতে ইউরোপ, ইঁদুর ছানা বিড়াল ছানা, রসকুম্ভ সমাহার, পরি নামে পাহাড়ে, প্রাগৈতিহাসিক গুহাচিত্র, রাজপুত্র ও জলপরি, মামাদো ও রঙিন কাকাতুয়া, ইভানের ব্যাংবৌ, হারকিউলিস ও সওদাগর, ভিনগ্রহে বসবাস, সুখী মানুষের গল্প, মহাজগতের রঙিন জীবন, দুই বামনের কাণ্ড , মজারযত রূপকথা, ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। সম্পাদিত গ্রন্থ : বাঙালির চিরসঙ্গী রবীন্দ্রনাথ, ছড়ায় ছড়ায় শুদ্ধাচার এবং হাওর জঙ্গল মোষের শিং। তেপান্তর, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, আজ ছুটিবার, কথার ঝাপি, অনেক আকাশ, পাখিসব করে রব, আমরা সবাই রাজা, চিরদিন তোমার আকাশ। নেশা দেশভ্রমণ। বাংলাদেশের সব জেলা এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন। ভ্রমণের নেশায় ঘুরে বেড়িয়েছেন এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশে।

আমাদের প্রত্যাশা এই বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যের ভান্ডার আরো সমৃদ্ধ করবেন। দোয়া করি, আল্লাহ তার নেক হায়াত বৃদ্ধি করে দিন; আমিন।

লেখক: যুবায়ের সিকদার

প্রধান, উন্নয়ন প্রশাসন বিভাগ

এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

সম্পর্কিত খবর