শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি হেয়ার ফ্যাশন অ্যাকসেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান ভেনাস বিউটি লিমিটেড। কোম্পানিটি পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে। সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে ২২ কোটি ৬০ লাখ ৮০ হাজার পিচ ফ্যাশন অ্যাকসেসরিজ, প্লাস্টিকের চিরুনি, আয়না, হেডব্যান্ড, পনিটেলর ও পলিবেন্ড উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে চার হাজার বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কুমিল্লা ইপিজেডে তুং হিং (বিডি) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে আরেকটি বৈচিত্র্যময় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে ভেনাস বিউটির। নতুন কারখানা তৈরির লক্ষ্যে গতকাল বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ভেনাস বিউটি লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়। ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু ও ভেনাস বিউটির নির্বাহী পরামর্শক এএমএম শামসুদ্দিন চৌধুরী এ চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনেত আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর