down of head

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সর বর্ষ সমাপনি ও সম্বর্ধনা অনুষ্ঠান

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২১ সালের ইস্পিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এই উপলক্ষে ১৬ জানুয়ারি কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কেটে লক্ষ্যমাত্রা অর্জন উদযাপন করা হয়।  সম্বর্ধনা অনুষ্ঠানে সফল কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কোম্পানির ইসি কমিটির চেয়ারম্যান ও পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মোহাব্বত উল্লাহ্, ক্লেইম কমিটির চেয়ারম্যান আমিন হেলালী, কোম্পানির পরিচালক ইকবাল হোসেন চৌধুরী ও মোঃ খলিলুর রহমান । এসময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত কোম্পানির পর্ষদ সদস্যবৃন্দ সফল উন্নয়ন কর্তকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।  সভায় সফলভাবে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন-এর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রসংশা করা হয়।

সম্পর্কিত খবর