শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বেঙ্গল ইসলামি লাইফের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বার্ষিক সম্মেলন ২০২৫ পর্যটন নগরী , কক্সবাজার-এর হোটেল সী প্যালেস-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
অনুষ্ঠানে সারাদেশ থেকে ৬শ’র অধীক ব্যবসায়িকভাবে সফল উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বর্তমান প্রেসিডেন্ট, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান, কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মোঃ জসিমউদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, পরিচালকবৃন্দের মধ্যে খলিলুর রহমান মাসুম, চৈতণ্য কুমার দে চয়ন, সিদ্দিকুর রহমান ও কাজী সামিরুল হক এবং শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়াজিন সাদমিন হক, আরমিনা আরিয়ানা হক, মুশফেকা নুশরাত ও মারজানা নুশরাত নিশা।

স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, “পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, শরি’আহ্ কমপ্লায়েন্স অনুসরণ এবং উন্নয়ন কর্মীদের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিক সাফল্যের পথে অগ্রসর হচ্ছে।”

প্রধান অতিথি জসিম উদ্দিন কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ ও কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার প্রশংসা করেন। চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।”

সম্মেলনে শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ কোম্পানির শরিয়াহ ফ্রেমওয়ার্ক তুলে ধরেন।

সম্মেলনে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় এবং ২০২৫ সালের ৪র্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল উপস্থাপন করা হয়।

 

এন এস

সম্পর্কিত খবর