শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বীমা প্রতিষ্ঠান নিয়ে আইডিআরএ’র সার্কুলার বাতিলের দাবি

জিনান মাহমুদ

বীমা উন্নয়ন এ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নন-লাইফ সার্কুলার নং- ৭৫/২০২০ বাতিলের দাবী জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অফিসার্স ফোরাম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে আইডিআরএর কার্যালয়ে সংগঠনটি শতাধিক বীমা কর্মী নিয়ে এ দাবী জানায়। এসময় তারা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে একটি স্বারকলিপিও দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অফিসার্স ফোরাম-এর আহবায়ক মোহাম্মদ নূরুল হুদা ডিউক অর্থবাংলাডটকমকে বলেন, বেসরকারী সাধারণ বীমা উন্নয়ন কর্মকর্তাদের চাকুরী ও পদমর্যাদা বহাল রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বীমা উন্নয়ন কর্মকর্তাদের পদমর্যাদা বিলীন করে বীমা এজেন্ট হিসাবে পদায়ন করার আইডিআরএর নন-লাইফ সার্কুলার নং ৭৫/২০২০ বাতিল করতে হবে।

 

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসা জন্য ১ মার্চ ২০২০ তারিখ থেকে সকল উন্নয়ন কর্মকর্তাদেরকে কমিশনের ভিত্তিতে বীমা এজেন্ট হিসেবে পদায়ন করতে হবে- এমন নির্দেশনা দিয়ে গত ১০ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে আইডিআরএ।

ওই সার্কুলারে আরো বলা হয়, নন-লাইফ বীমা কোম্পানিগুলো বেতন-ভাতা খাতে নীট প্রিমিয়ামের ১০ শতাংশের বেশি খরচ করতে পারবে না।

এ ছাড়াও বীমা আইন, ২০১০ এর ৫৮(১) ধারা অনুযায়ী নন-লাইফ বীমা কোম্পানির বীমা এজেন্ট ব্যতীত অন্য কারএ কমিশন বা অন্য কোন নামে পারিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ না করার যে আইন রয়েছে তা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হয়।

সম্পর্কিত খবর