শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

প্রাইম লাইফের বীমার আওতায় চিনি শিল্প করপোরেশন

 

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মধ্যে গোষ্ঠী বীমা চুক্তি সম্পাদিত ও স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহিম সিদ্দিকি।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের ডিএমডি ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, ডিএমডি ও কোম্পানি সচিব এম. নূরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, এসভিপি গ্রুপবীমা কে সি দেবনাথ অপু প্রমুখ।

সম্পর্কিত খবর