শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের মাঠে শেষ ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এদিন জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন অধিনায়ক লিওনেল মেসি। আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় অনুষ্ঠিত ম্যাচটিতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসির আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গনজালেজ করেছেন একটি করে গোল, জোড়া অ্যাসিস্ট রদ্রিগো ডি পলের।

প্রথম গোলের জন্য ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আলবিসেলেস্তদের। মেসি-হোয়াকিন কোররেয়াদের প্রচেষ্টা ফিরিয়ে দিলেও, নিকো গনজালেজ ঠিকই আদায় করে নেন গোল। ডি-বক্সের বাম পাশ থেকে মাঝে পাস দিয়েছিলেন ডি পল। বাকি কাজ সহজেই সারেন নিকো।

এরপর দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় বদলি হিসেবে নেমে ম্যাচের গতি বাড়িয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথমে ৭৯ মিনিটের মাথায় ডি পলের পাস ধরে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে গোল দেন ডি মারিয়া। মিনিট তিনেক পর তার বুদ্ধিদীপ্ত পাসে ছয় গজের বক্সের কাছ থেকে ডান পায়ের আলতো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।

কাতার-২০২২ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা দলটির বাছাইয়ে বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনও অনির্ধারিত। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সম্পর্কিত খবর