পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ৪৬০ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ৩২ দশমিক ৪৮ শতাংশ বা ১ হাজার ২৬৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। মোট লেনদেনের ১১ দশমিক ৮১ শতাংশ নিয়ে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৪৬০ কোটি ৮৫ লাখ টাকার ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। মোট লেনদেনের ৩ দশমিক ১৯ শতাংশ ছিল কোম্পানিটির। আগের সপ্তাহের তুলনায় এ সময়ে লেনদেন বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬৭ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৪ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।
মোট লেনদেনের ২ দশমিক ৯৬ শতাংশ নিয়ে গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ান ফার্মা। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির লেনদেন বেড়েছে ৪ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।
মোট লেনদেনের ২ দশমিক ৭০ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ১১ শতাংশ কমেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। গত সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৫১ শতাংশ ছিল কোম্পানিটির। আগের সপ্তাহের তুলনায় এ সময়ে কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ৩১ শতাংশ।
এছাড়া মোট লেনদেনের ষষ্ঠ অবস্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সপ্তম অবস্থানে রয়েছে বিএসসি, অষ্টম অবস্থানে আমরা টেকনোলজিস, নবম অবস্থানে প্রাইম ব্যাংক ও দশম অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।



